স্বজন স্মরণ ও কাব্য কথন

স্টাফ রিপোর্টার
কবিতা, গানে, আড্ডায়, খেলাধুলায় সত্তর আশির দশকে যারা সুনামগঞ্জ শহরে সদর্পে বিচরণ করতেন তাদের নিয়ে ‘স্বজন স্মরণ ও কাব্যকথন’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।
শহিদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও গীতিকার ইশতিয়াক রুপু’র পরিকল্পনায় স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানের আয়োজন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের আলোকিত সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন রুমী, কবি ইকবাল কাগজী, কবি সোহেল খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রোকেস লেইস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুর রহমান সিরাজ, নারী নেত্রী দিলারা বেগম, কবি মুনমুন চৌধুরী, কবি রেহান রেজু, গবেষক সুবাস উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী মোশারফ আলম অন্যান্য সুধীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন কবিতাপাঠ ও তাদের শৈশব কৈশোরে দেখা সুনামগঞ্জের সামাজিক সম্প্রীতি, সাহিত্য সংস্কৃতির চিত্র তুলে ধরেন।