ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের মজিবুর রহমান (৫৩) নামে এক গার্মেন্টস কমীর্ গত ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার দক্ষিণখান থানাধীন হাজী মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে রোববার দুপরে মজিবুর রহমানের ফুফাতো ভাই মানু মিয়া দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মজিবুর রহমান দীর্ঘদিন ধরে দক্ষিণখানের হাজী মার্কেট এলাকার একটি পোশাক কারখানায় কাজ করছেন। কাজের সুবাদে তিনি ওই এলাকার প্রেমবাগান নামক স্থানে বসবাস করতেন। কিন্তু গত ১২ ডিসেম্বর দুপুরে কারখানা থেকে থেকে ফিরেন এবং পুনরায় বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফিরেননি। এমনকি তাকে খেঁাজাখেঁাজি করেও কোথাও পাওয়া যায়নি। ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী মজিবুর রহমানের গায়ের রং শ্যামলা। নিখেঁাজের সময় তাঁর পরনে ছিল হাফ টি—শার্ট।
মজিবুর রহমানের ছোট ভাই জয়শ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া বলেন, ‘অনেক খোঁজাখেঁাজি করেও আমার ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছে না। কেউ তার সন্ধ্যান পেলে ০১৭২৯৮৩৯২১৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।’
- খুনি, যুদ্ধাপরাধীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল


