আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়—গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন সহ অতিরিক্ত জেলা জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জেলার সবোর্চ্চ ফরেন রেমিট্যান্স আহরণকারী ব্যাংক, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী (পুরুষ ও মহিলা) কে সম্মাননা প্রদান করা হয়।