বিশ্বম্ভরপুরে আমন ধান সংগ্রহের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি খরিদ করে অভন্ত্যরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার সরকারি খাদ্য গুদামের আয়োজনে অভন্ত্যরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অবিনাশ দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বি এম মুসফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির মৃধা, উদ্ভোধনীতে ধান বিক্রেতা কৃষক নুরুল ইসলাম ও স্থানীয় কৃষকগণ।
জানা যায়, চলতি বছর প্রতি মন আমন ধানের মূল্য নির্বারণ করা হয়েছে ১১২০ টাকা। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৪১৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে কৃষক নুরুল ইসলাম ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করেন।