জামালগঞ্জে অলওয়েদার সড়কের সীমানা নির্ধারণ

জামালগঞ্জ প্রতিনিধি
‘শুকনার দিনে পাও, বর্ষার নিনে নাও, একেই বলে ভাটি এলাকার গাও’ এই প্রবাদটি একসময় ছিল হাওরাঞ্চলের মানুষের মুখে মুখে। তবে সম্প্রতিকালে বদলে যাচ্ছে এই চিত্র। বিশাল হাওরের বুকে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে উড়াল সড়ক। এতে সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ ধর্মপাশা হয়ে নেত্রকোনার সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর সঙ্গে যোগ হতে যাচ্ছে সারা বছরের চলাচলের উপযোগী দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক।
মঙ্গলবার দুপুরে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সরৎপুর গ্রামে হাওর এলাকার উড়াল সড়ক ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় জামালগঞ্জ থেকে জয়শ্রী সড়কের জামালগঞ্জ অংশের অবকাঠামো উন্নয়নের জন্য অলওয়েদার সড়কের সীমানা নির্ধারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল— আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল মালেক মিয়া, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো: হানিফ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, বিশিষ্ট সমাজকর্মী আব্দুস শহীদ তালুকদার, ইউপি সদস্য মো. মুজিবুর রহমান, শাহজাহান সিরাজ, ইউপি সচিব প্রদীপ কুমার রায়, ভূমি দাতা মুসলেম উদ্দিন প্রমুখ।