কমরেড আব্দুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
কমরেড আব্দুল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের রায়পাড়ার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিএফ’র জেলা সভাপতি রত্নাংকুর দাস জহর। সাধারণ সম্পাদক ছাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা সুখেন্দু কুমার তালুকদার, আমির উদ্দিন, নাছির উদ্দিন, আইয়ুবুর রহমান, নজরুল ইসলাম, আইনুল ইসলাম, বিনন্দ কর, আব্দুল হাই প্রমুখ।
সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে কমরেড আব্দুল হক এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচকগণ কমরেড আব্দুল হক এর আদর্শ বাস্তবায়নে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্নের লক্ষে সাংগঠনিক চর্চা বাড়ানোর শপথ গ্রহণ করেন।