রাবি গণিত অ্যালমনাই এ্যসোসিয়েশনের সভাপতি হলেন প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস

দেশের বিশিষ্ট গণিতজ্ঞ, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালমনাই এ্যসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ২৩ ও ২৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুদরত—ই—খুদা একাডেমিক ভবনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী রাবি গণিত অ্যালমনাই এ্যসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবং এর গণিত বিভাগটি ১৯৫৪ সনে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়র গণিত বিভাগ অনেক জ্ঞানী ও গুণি ব্যক্তিবর্গকে উপহার দিয়েছে। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস রাবি গণিত বিভাগেরই একজন শিক্ষার্থী ছিলেন। পেশাগত জীবনে প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে ট্রেজারার এবং বিভিন্ন সময়ে উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশে বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালমনাই এ্যসোসিয়েশনের আজীবন সদস্য এবং ইতিপূর্বে তিনি এ এ্যসোসিয়েশনের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি