বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড বিভিন্ন কর্মসূচি শেষে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. সফর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের অধ্যক্ষ, বিমলাংশু রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. হারুনুর রশিদ, দি লিটল বার্ড একাডেমির প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
‘বিদ্যুৎ ও পানি অপচয়রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির মধ্যে ছিল, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প উপস্থাপন, মূল্যায়ন, বিজ্ঞান অলিম্পিয়াড উপস্থাপন, মুল্যায়ন এবয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি বিজ্ঞান স্টল অংশহগ্রহণ করে। এতে ১ম স্থান অর্জন করেছে— সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ, ২য় স্থান অর্জন করেছে, পলাশ উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করেছে কাটাখালী পাবলিক উচ্চ বিদ্যালয়।
- বিশ্বম্ভরপুরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন
- মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক : প্রধানমন্ত্রী


