স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৯৫ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭০ জন। তবে বৈধ ভোট ছিল ৩৫১ টি এবং বাতিল হয় ১৯টি ভোট।
সাধারণ সদস্য পদে নির্বাচিত কাওসার আহমদ ২৮০ ভোট, অ্যাড. সবিতা চক্রবর্তী ২৫২ ভোট, শাহিনুর রহমান ২২২ ভোট, মোহাম্মদ সুবাস উদ্দিন ২১৯ ভোট, অ্যাড. আনোয়ার হোসেন ২১২ ভোট, মো. আমিনুল হক ২০৩ ভোট , সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ২০২ ভোট পেয়েছেন।
এর আগে কার্যনির্বাহী কমিটির ৫ পদের বিপরীতে ৪টি পদেই (সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ) পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক খলিল রহমান। লেখক-সাংবাদিক খলিল রহমান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত। তিনি সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জ জেলার সহ সভাপতি। সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
এছাড়াও সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুখেন্দু সেন ও মোহাম্মদ শওকত আলী। সহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেওয়ান গিয়াস চৌধুরী। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন।
- বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি
- গ্রামীণ জনগণের প্রতি গুরুত্ব দিতে হবে পরিকল্পনামন্ত্রী


