ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিণীতা সরকারকে সম্মাননা দেওয়া হয়েছে। গত বছর আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চিত্রাঙ্কন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। পরিণীতা সরকার এখন ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের একটি শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর চন্দন বণিক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার প্রমুখ।


