শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শত্রুমর্দন ও পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও গ্রামবাসীর উদ্যোগে দলার হাওরে বোর মৌসুমে পানি সংরক্ষণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিম পাড়া ব্রাহ্মণগাঁও গ্রামের ফজির আলীর বাড়ীতে ব্রাহ্মণগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নরেশ দাসের সভাপতিত্বে ও ব্রাহ্মণগাঁও জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শত্রুমর্দন গ্রামের সমাজসেবক কৃষক প্রতিনিধি কমরু মিয়া, রন পাল, নজির আলী, ভৈরব সূত্রধর, জিতেন সূত্রধর, কাদির মিয়া, হিরন দাস, সাবেক মেমম্বার হিরেস পাল, কিতেশ নাথ, ব্রাহ্মণগাঁও গ্রামের জমিরুল হক, সাজু মিয়া, আইয়ুব উদ্দীন, আব্দুছ ছাত্তার,সাবেক মেম্বার শওকতুল ইসলাম, সমাজসেবক সামছুল হক, মফিজুর রহমান, নুর ইসলাম মুল্লুক, শুশীল দাস, সাবিদ নুর, আসদ উল্লা, অনীল দাস, জাবেদ নুর প্রমুখ।
এদিকে মতবিনিময় চলাকালীন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু শীঘ্রই দলার হাওরের কৃষকের সকল সমস্যার নিরসন করা হবে কৃষকদের আশ্বস্ত করেন।


