স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলা সুখলাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা যায়, গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। রবিবার আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শাল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সামনে বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার জানান একদল পুলিশ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে নাতি নাতনী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সকাল ১০ টায় সুখলাইন মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।


