ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসায়িক পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার
সোনালী ব্যাংক লি. এর সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসে ব্যাংকের ম্যানেজারস কনফারেন্স ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাংকের তৃতীয় তলার কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্স উদ্বোধন করেন সোনালী ব্যাংক লি. সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জিএম অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফেরদৌস সেরনিয়াবাত ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সজল কুমার দাস।
সোনালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচায্যের্র সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হানিফ মো. সালাহ উদ্দিনসহ সুনামগঞ্জ অঞ্চলের ১২ জন শাখা প্রধান, প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সোনালী ব্যাংক লি. সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা বলেন, নতুন শুরু হওয়া ২০২৩ সালের সকল ব্যবসায়িক সূচকে সাফল্য অর্জনের লক্ষ্যে বছরের শুরু থেকেই বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে সঠিক বাস্তবায়নের মাধ্যমে ব্যাংককে বিগত বছরের তুলনায় আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।