স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর রহমান খান।
সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুচরিতা দাস, প্রভাতী শিফটের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ঝলক রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক মো. ফয়েজুর রহমান, সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানের বক্তব্য রাখেন নবম শ্রেণির দিবা শিফটের ক শাখার শিক্ষার্থী বি এম মাশিয়াত মুনজীর।


