স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মহালয়া উদযাপন পরিষদের আয়োজনে এবং সুনামগঞ্জ সংস্কৃত কলেজের বাস্তবায়নে মহালয়া উদযাপিত হয়েছে। মহালয়া উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সম্মাননা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকালে ড্যাফোডিল কিন্ডারগার্টেনের মাঠে অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রী গীতা পাঠ করেন লোকেশ চন্দ্র দাস ও শ্রীশ্রী চন্ডী পাঠ করেন অমিত চক্রবর্তী।
সুনামগঞ্জ সংস্কৃত কলেজের সভাপতি অ্যাড. স্বপন কুমান দাস রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, জ্যোতিরিন্দ্র ত্রিবেদী, ধূর্জটি কুমার বসু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, কালীপদ চৌধুরী।
আলোচনা সভার পূর্বে সুনামগঞ্জ সংস্কৃত কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং রতœগর্ভা মা শিবানী চক্রবর্তী, বীথি রানী পাল ও বিজয়া লক্ষ্মীকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।
পরে মহালয়া উপলক্ষে আয়োজিত শ্রীশ্রী গীতাপাঠ, শ্রীশ্রীচন্ডীপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী।


