ছাতক প্রতিনিধি
ছাতক শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহীন চৌধুরীকে সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সিকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটিতে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সদস্য হিসেবে সাইফুর রহমান চৌধুরী খোকন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষিকা ডলি রানী দাস, জেলি নাগ, শাহানা বেগম জলি বক্স ও হুমায়ূন আহমদ সুহেল রয়েছেন।
- ভারত-পাকিস্তান উত্তেজনা যুদ্ধ কখনও কোন সমাধান আনতে পারে না
- ছাতকে শাহ রুমি (রঃ) পরীক্ষার পুরস্কার বিতরণী সভা


