স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের আবাসিক গ্রাহকদের টানা বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদ এবার জোরালো হচ্ছে। বিদ্যুতের চরম ভোগান্তির প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ বুধবার বিকাল ৪ টায় বিদ্যুৎ অফিস ঘেরাও করার কর্মসূচি হাতে নিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল। দৈনিক সুনামগঞ্জের খবরকে তিনি জানিয়েছেন শহরবাসীকে সাথে নিয়ে আজ বুধবার বিকাল ৪ টায় বিদ্যুৎ অফিস ঘেরাও করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকালে পৌরসভা চত্ত্বরে জমায়েত হয়ে পরে বিদ্যুৎ অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। পৌর এলাকার সকল শ্রেণী পেশার লোকজনকে আজকের ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন তিনি।


