দোয়ারাবাজার প্রতিনিধি
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আশ্রয়ণ—২ প্রকল্পের অধীনে দোয়ারাবাজার উপজেলার ৮৮টি ঘর আগামী ২২ মার্চ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু সোমবার সকালে তাঁর কার্যালেয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (অবশিষ্ট) এবং চতুর্থ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের ২৩ টিসহ মোট ৮৮টি পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর প্রদান অনুষ্ঠানের ভাচুয়ালি যুক্ত হবেন। ওইদিন প্রধানমন্ত্রীর পক্ষে গৃহ প্রদান সনদ, কবুলিয়ত ও খতিয়ান উপকারভোগীর মধ্যে হস্তান্তর করা হবে। তিনি দোয়ারবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।
- পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির শপথ ও অভিষেক
- জগন্নাথপুর সরকারি কলেজ/ বেতন পাওয়া শিক্ষক কর্মচারিদের অধিকার


