সদর উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শ্রীশ্রী কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক আহবায়ক চন্দন কুমার দাস’র সভাপতিত্বে এবং প্রমথ রঞ্জন চক্রবতীর্ ও জে দাস চপল’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মলয় চক্রবতীর্ রাজু, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বিশ^জিৎ চক্রবতীর্, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, নারী নেত্রী শীলা বসু, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ড্যানিস চক্রবতীর্, বিটু বড়ূয়া প্রমুখ।
শেষে চন্দন কুমার দাস কে সভাপতি ও প্রমথ রঞ্জন চক্রবতীর্ কে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়।