তাহিরপুরে কৃষক কৃষাণীদের বীজ ও কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭২ জন কৃষক কৃষাণীকে বিনামূল্যে সবব্জি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের সবব্জি বীজ ও কৃষি উপকরণ কৃষক কৃষাণীদের মধ্যে বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।