বিশ্বম্ভরপুরে কৃষক প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণে তিনটি কৃষক গ্রুপের কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকতার্ কৃষিবিদ মো. নয়ন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। সহযোগীতায় ছিলেন উপজেলার উপ—সহকারি কৃষি কর্মকতার্ রাহুল তালুকদার, জুয়েল তালুকদার ও দিদারুল আলম। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।