দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিলের ইফতার

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের তিনগ্রামের আট শতাধিক মানুষকে নিয়ে ইফতার মাহফিল করেছে দরগাপাশা পঞ্চায়েত কাউন্সিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় ইউনিয়নের আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ে দরগাপাশা, নোয়াগাঁও ও কছদ্দরপুর গ্রামের আট শতাধিক মানুষকে নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দরগাপাশা গ্রামের মুরব্বি অদুদ চৌধুরী, জগত আহমদ চৌধুরী, আবদুল মজিদ চৌধুরী শিহাব, মাস্টার রুহেল চৌধুরী, মাহফুজ চৌধুরী, হোসেন চৌধুরী, দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছালেহ আহমদ চৌধুরী হিরা, দরগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাসুক আলী, সমাজকর্মী মামুন চৌধুরী, সেবুল আহমদ, কছদ্দরপুরের মুরব্বি আবদুল হান্নান, আবু খালেদ চৌধুরী রুবেল ও শ্যামল চৌধুরী।
উপস্থিত ছিলেন আবদুল মালিক চৌধুরী, মাহিন চৌধুরী, সজ্জাদুর রহমান, মনফর উল্লাহ্, মাহবুব আলম, আবু তাহের মিয়া, নজরুল উল্ল্যাহ্, রুহুল চৌধুরী, বাবুল চৌধুরী, আবদুর রাজ্জাক চৌধুরী ও হাজিদ চৌধুরী প্রমুখ।