ধর্মপাশায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার আতলাই হাওরে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধান কাটার শুভ উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল প্রমুখ। এবার ধর্মপাশা ও মধ্যনগরে বিভিন্ন হাওরে ৩১ হাজার ৮৫২ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।