ডেইলি সুনামগঞ্জ ডটকম’র প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
ডেইলি সুনামগঞ্জ ডটকম’র প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ইফতার মাহফিলের আগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস।
সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক লতিফুর রহমান রাজু, ডেইলি সুনামগঞ্জ ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখ্ত।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামিম, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।