শনির হাওরপাড়ে ‘কৃষাণ কৃষাণীর ঈদ’

স্টাফ রিপোর্টার
প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও কৃষকদের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দিতে কৃষাণ কৃষাণীদের নিয়ে সংবাদ ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজ আয়োজন করতে যাচ্ছে ৫ দিনব্যাপী অনুষ্ঠান ‘কৃষাণ-কৃষাণীর ঈদ’।
তাহিরপুরের শনির হাওরপাড়ে এই আয়োজন ধারণ করা হবে ১২ ও ১৩, ১৪ এপ্রিল। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরে এই অনুষ্ঠান ধারণ করা হবে আগামী ১৬ ও ১৭ এপ্রিল।
ম্যাগাজিন অনুষ্ঠান বা অন্য সব অনুষ্ঠান থেকে এটিএন নিউজ এর এই আয়োজন একেবারেই আলাদা। গ্রামের সাধারণ মানুষ তার নিজস্ব অনুষ্ঠান হিসেবে এটি দেখবেন। এজন্যই অনুষ্ঠানে থাকছে কৃষাণ কৃষাণীদের নিয়ে নানা রকম প্রতিযোগিতা ও আনন্দ আয়োজন। সঙ্গে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গানও থাকবে তাদের আয়োজনে।
অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের রাত থকে থেকে পঞ্চম দিন পর্যন্ত রাত সাড়ে আটটায়।