তাহিরপুরে ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বোরো ধান কাটা উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাহিরপুর সদর ইউনিয়নের শনির হাওরপাড়ে এক কৃষকের ধান কেটে ধান কাটা উৎসব শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান লাকসাব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী ও কৃষকগণ।
এ সময় ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ উপজেলাটি হাওরবেষ্টিত। এখানকার কৃষকেরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। হাওরের বুকে ধানের ভালো ফলন দেখে আনন্দে মন ভরে গেছে। এখানকার কৃষকদের ধান কাটাজনিত যে কোনো ধরনের সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা করা হবে।