বাংলাদেশ যুব অধিকার পরিষদের ইফতার ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন।
এছাড়াও ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপ দপ্তর সম্পাদক ইকরামুল হাসান নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রিয়াজুল ইসলাম, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জুবায়ের আহমদ তোফায়েল, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।