শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শান্তিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল করেছে দলটি। ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেছেন দলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর। যুবদল নেতা ফরিদ গাজীর পরিচালনায় ইফতার পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক লিটন মিয়া, হারুনুর রশিদ, ছাত্রদল নেতা মানছুর আহমদ, জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি রুমান আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ছাত্রদল নেতা সাহেল চৌধুরী।