সুনামগঞ্জ পৌর শহরের জেল রোডের ঊষা রায়ের বাসা থেকে চুরি যাওয়া লক্ষী এবং নারায়ণের মূর্তি উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় নতুনপাড়ার বাসিন্দা রবিন্দ্র বনিকের ছেলে হৃদয় বনিক কে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ৬ জানুয়ারি ঊষা রায়ের বাসা থেকে পিতলের তৈরি ১টি লক্ষী মূর্তি, ১টি নারায়ণের মূর্তি, ৪টি কাসার তৈরি বাসন, একটি দা, একটি ঘন্টাসহ অন্যান্যা জিসিনপত্র চুরি হয়। এ ঘটনায় সুনামগঞ্জ থানায় একটি মামলা হয়। ১৬ এপ্রিল নতুনপাড়ার একটি বাসা থেকে চুরি যাওয়া পিতলের তৈরি ১টি লক্ষীর মূর্তি এবং ১টি নারায়নের মূর্তি উদ্ধার করে পুলিশ। এসময় বাসা থেকে হৃদয় বনিক কে আটক করা হয়।
থানা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
প্রেসবিজ্ঞপ্তি


