বিশ্বম্ভরপুরে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন ঈদ উপলক্ষে টিসিবি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর ও বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নে ওএমএস কর্মসূচির খাদ্যপণ্য বিতরণ, টিসিবির পণ্য বিক্রয়, ভিডব্লিউবি (পূর্বের ভিজিডি) এর পূর্ববর্তী চক্রের উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ প্রদান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ বিতরণ কার্যক্রমগুলো সরজমিন পরিদর্শন করেন। এসময় ট্যাগ অফিসার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলাতে টিসিবি ফ্যামিলি কার্ডধারী ৫৫২১ টি পরিবার ২ পর্যায়ে, ভিজিএফ ৬৪২৬ জন উপকারভোগী, ভিডব্লিউবি এর ২০২৩-২৪ চক্রে ২২৬৩ জন উপকারভোগী এবং ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজিতে ১৮ টন চাল পবিত্র রমজান মাসে ও আসন্ন ঈদকে সামনে রেখে অস্বচ্ছল জনসাধারণ খাদ্য সহায়তা পেয়েছেন।