শিশু মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘বাল্যবিবাহ বন্ধ করি, শিশু বান্ধব নগর গড়ি’ স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে মেলার প্রায় ২ শতাধিক শিশু ও অভিভাবকের অংশগ্রহণ করে। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে ও পার্টিচিয়া রিচিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, ন্যাশনাল চাইল্ড ফোরামের সভাপতি দুর্বার সামিত আদি প্রমুখ।