বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অধিক ফসল উৎপাদনের লক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া। প্রধান প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক মোস্তফা ইকবাল আজাদ। সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আল আমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুয়েল তালুকদার ও রাহুল তালুকদার। একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা যাতে অধিক লাভবান হয় এ লক্ষে প্রশিক্ষণে উপজেলার ৯০জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।


