স্টাফ রিপোর্টার
কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব’র উত্তর ভারত ভ্রমণের উপর লিখিত কাহিনী ‘বেড়াতে ভারত- উত্তর থেকে
উত্তরাখ-’ পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থা নাগরী বইটি প্রকাশ করেছে। উন্নতমানের গ্লোসি পেপারে ছাপা ও দৃষ্টিনন্দন প্রচ্ছদশোভিত ১৭৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। ভ্রমণকাহিনীতে তিনি উত্তর ভারতের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের ঐতিহাসিক ও সামাজিক বিবরণ তুলে আনার পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোও চমৎকারভাবে তুলে এনেছেন। বিবরণের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনার ছবিগুলো বইয়ের মান বাড়িয়েছে। বইটি পাওয়া যাচ্ছে শহরের আইডিয়াল লাইব্রেরি ও মধ্যবিত্তে। উল্লেখ্য, এই ভ্রমণকাহিনী ইতোপূর্বে দৈনিক সুনামগঞ্জের খবরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। তখনই ভ্রমণকাহিনীটি উৎসুখ পাঠকমহলে সমাদৃত হয়েছিল।


