ছাতক প্রতিনিধি
ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস এবং অংশগ্রহনমুলক গ্রামীন সমীক্ষা কৃষকদল গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের মাঠে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস এবং ছাতক সদর ইউনয়নের আন্ধারীগাঁও গ্রামে কৃষক—কৃষানীদের নিয়ে কৃষকদল গঠন করা হয়। স্থানীয় ৩০ জন কৃষক—কৃষানী নিয়ে অংশগ্রহনমুলক গ্রামীন সমীক্ষা কৃষকদল গঠন করা হয়। পৃথক এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুয়েব আহমদ, মোজাম্মেল হক, হাজেরা বেগম প্রমুখ। এসময় স্থানীয় কৃষক—কৃষানী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


