ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় সাহিত্য পরিষদ নামে কবি-সাহিত্যিকদের একটি সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাতে জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে কবি মমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সাহিত্য পরিষদ গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে উপন্যাসিক মাহমুদ আলীকে সভাপতি, কবি ইমন শরীপকে সাধারণ সম্পাদক ও ছড়াকার তুরাব আল হাবিবকে সাহিত্য সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জাউয়া সাহিত্য পরিষদ গঠন করা হয়েছে।
পরিষদের অন্যান্যরা হলেন, সদস্য কবি আছাদুর রহমান, কবি ইমন খান, গৌছুল হক নাইম, কমর উদ্দিন, মাও.আব্দুস ছালাম, হিরক মিয়া তালুকদার,
হেলাল উদ্দিন, আব্দুল ওয়াহিদ গনি, জুবায়ের আহমদ, জুনেদ আহমদ, আনোয়ার হোসেন, কাজিল হক, আবু তাহের, দিপু আহমদ, রনি রায়, জুনেদ আহমদ, শিব্বির আহমদ, অজুদ আহমদ, ও কামাল উদ্দিন।


