স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসব দুর্গা পূজায় তাহিরপুর উপজেলায় রবিবার শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা ম-প পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদক বিষয়ক সম্পাদক ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার।
শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে পূজারীদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কথা বলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে উপজেলা শ্রমিক লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হুসেন খান, সহ সভাপতি নুরুল আমীন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবুল গাংগুলী, সিরাজুল হক শাহ, জেলঅ যুবলীগ নেতা মোকাম্মেল হোসেন রুকন প্রমুখ।
অ্যাড. শামীমা শাহরিয়ার স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্থরের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


