ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে মধ্যনগর থানায় এ মামলা করেন। অপহৃত ছাত্রী মধ্যনগর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্য মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে পৌঁছলে চামরদানী গ্রামের মুক্তার হোসেন (১৯) সহ আরো পাঁচজন ছাত্রীকে অপহরণ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মধ্যনগর থানার ওসি মাজহারুল হক জানান, নামাঙ্কিত ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।


