টাঙ্গুয়ায় দুই লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

তাহিরপুর প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার চায়না দুয়ারি জাল ও প্লাস্টিকের চাঁই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরের রৌয়া, চটানিয়াও লেছুয়ামারা বিলে অভিযান পরিচালনা করা হয়।
মা মাছের প্রজনন মৌসুমে পোনা ও মা মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।
এসময় মা মাছ নিধনের দায় ৫ জেলেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত চায়না দুয়ারি জাল ও প্লাস্টিকের চাই জনসম্মুখে আগুনে পুড়ানো হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ কবির, উপজেলা উদ্যোক্তা এনায়েত হোসেন পাটুয়ারি, রূপনগর আনসার ক্যাম্পের পিসি হোসাইন আহমদ প্রমুখ।