স্টাফ রিপোর্টার
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার আয়োজনে শহরের কোর্ট প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।
অ্যাড.আব্দুল জলিলের সভাপতিত্বে ও অ্যাড.সালেহ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাড.আব্দুল হক, অ্যাড.আব্দুল করিম, অ্যাড. মহসিন আলী, অ্যাড. কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন,‘খাদিজাকে যে হত্যার চেষ্টা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা বার বার ঘটতে থাকবে। বদরুলের মত বদ লোকেরা আরও বেশি করে জন্ম নিবে এ দেশে।’ তাকে যাতে কোন ধরনের আইনি সহায়তা না দেয়া হয় তার জন্য জেলা আইনজীবি সমিতি ও জেলা মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
- খাদিজা আক্তারের উপর নৃশংস হামলা লন্ডনে ‘আমরা সিলেটবাসীর’ প্রতিবাদ সমাবেশ
- সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা


