জাউয়া সংবাদদাতা
সুনামগঞ্জ ৫ (ছাতক—দোয়ারবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয়, দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন। এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাউয়া বাজার দক্ষিণ ছাতক এই উন্নয়নের বাইরে নয়। আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো।
রবিবার জাউয়াবাজারের একটি সেন্টারে জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকালীন এডহক কমিটির আহব্বায়ক ফজলুল করিমের সভাপতিত্বে এবং সহ সভাপতি আলমগীর হোসাইন ও জুনাইদ আহমদের যৌথ সঞ্চালনায় জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূর মিয়া, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, প্রভাষক নাজমুল হক, মেম্বার অজিত দাস, আমতর আলী, আব্দুল কদ্দুস সুমন, আ. নুর, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার সুহেব আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদস্য সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা হেলাল আহমদ, রুহেল তালুকদার, চরমহল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম আলী,আজির উদ্দিন, লোকমান হুসেন, হিরক তালুকদার প্রমুখ।


