৫ দিন ধরে নিখোঁজ ফরহাদ হাসান

স্টাফ রিপোর্টার
৫ দিন ধরে নিখোঁজ রয়েছে অটিস্টিক ফরহাদ হাসান (১৪)। সে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের হরিনগর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পড়নে ছিল লাল রঙের হাফপ্যান্ট ও জার্সি। গায়ের রং শ্যামলা।
এ ব্যাপারে বুধবার জামালগঞ্জ থানায় শিশু ফরহাদ হাসানের চাচা একটি জিডি করেছেন। জিডি নং ১১১৭।
ফরহাদ হাসানের পিতা ফারুক মিয়া বলেন, ফরহাদ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৭৩৫৫৯৬৪, ০১৭৫৪৩০৮৪৫৬ ও ০১৭১৮৮৬৫৫৪৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।