শান্তিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

শান্তিগঞ্জ অফিস
তামাক নয়, খাদ্য ফলান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যারি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন শরীফি, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, মল্লিকা দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ, সাব্বির আহমদ, লিজা, অফিস স্টাফ সুশান্ত কর্মকার, জুবায়েল আহমদ, আজহার উজ জামান প্রমুখ।