ডিবিসি তে নিয়োগ পেলেন আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার
সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি (ঢাকা বাংলা চ্যানেল) তে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। গত রবিবার ডিবিসি নিউজ এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাক্ষরিত এক পত্রে মো.আমিনুল ইসলামকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত    
করা হয়। ঢাকার মহাখালিস্থ চ্যানেলটির বাণিজ্যিক কার্যালয়ে এ নিয়োগপত্রটি আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মো. আমিনুল ইসলাম ঢাকা থেকে প্রকাশিত বাংলামেইল২৪ ডটকম, দৈনিক ভোরেরপাতা, ইংরেজী দৈনিক দি পিপল’স টাইম এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রাম বাংলার কথা’র বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সুনাম নিউজ ডটকম এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক সুনামকণ্ঠ’র অপরাধ বিষয়ক বিভাগের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সকলের সহযোগিতা কামণা করেন।