বিশ্বম্ভরপুরে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা ভার্ড অফিসের আয়োজনে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর নতুন পাড়াস্ত ভার্ড অফিসে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদের সভাপতি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভার্ডের উপজেলা ম্যানেজার মো. সাইদুল ইসলামের। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
সহযোগিতা ছিলেন ভার্ড এর স্পন্সার শিপ সাইট অফিসার কামরুল হাসান ও প্রোগ্রাম অফিসার রনি-বনিক।।
উল্লেখ্য, ভার্ডের উদ্যোগে এ উপজেলায় দুইটি গ্রুপে শিক্ষার্থীরা তৃণমূল সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করছেন।