জামালগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জামালগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক। জামালগঞ্জ কিন্ডার গার্টেন্ট এন্ড জুনিয়র হাইস্কুলের সিনিয়র শিক্ষক আলী আমজদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালূকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ থানার এসআই মেহেদী হাসান, উপজেলা ক্রীড়া সংস্থায় সহ সভাপতি বাহাউদ্দিন তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বেহেলী ইউনিয়ন ও সাচনা বাজার ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ হিল্লোল। সহযোগিতায় ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তাফা জামান খান, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন।