বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিজিবি কর্তৃক একটি তক্কক (ওয়াক্কা) সহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যনাণ আদালত গ্রেফতারকৃত ২ ব্যক্তিকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানাযায়, মঙ্গলবার বিকালে মাছিমপুর বিজিবি নায়েক সুবেদার আব্দুল হাকিমের নেতৃত্বে ভারত সীমান্তবর্তী গামাইরতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তক্কক সহ ২ ব্যক্তিকে হাতে-নাতে আটক করে। আটককৃত ব্যক্তিরা হচ্ছে পুর্বমানিক নগরের আশেকুল রাসেল মনু মিয়ার পুত্র আশিকুল রাসুল আরিফ (৩৪) ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুস সহিদের পুত্র শামছুল আলম(৪৫)।
আটককৃতদের উপজেলা প্রশাসনে নিয়ে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যট তানিয়া সুলতানা উভয়কে বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ধারায় ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


