দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে মাসব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হয় করিমপুর ইউনিয়নের নাছিরপুর ফুটবল একাডেমী ও দিরাই পৌরসভার আয়লাবাজ স্পোটিংক্লাব। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ট্রাইবেকারে নাছিরপুর ফুটবল একাডেমীকে ৪-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আয়লাবাজ স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল’র সৌজন্যে ১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের নৌকা ও রানারআপ দলকে দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন চন্দ্র রায়’র সৌজন্যে ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের নৌকা তুলে দেয়া হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও পরিষদের সদস্য কলিম উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামহমুদুর রহমান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি সিরাজ উদ দৌলা কালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, এডভোকেট অভিরাম তালুকদার, ওসি (তদন্ত) আকরাম হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুবলীগ নেতা লালন মিয়া, কামরুল হক, সামছুজ্জামান তালুকদার, সাজ্জুল সরদার, কামনাশীষ রায়, ইকবাল সরদার প্রমুখ।
- দিরাইয়ে বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ


