হাওরে বর্ষা

মাহবুবুল হাছান শাহীন
মেঘালয় পাহাড় থেকে
নেমে আসা ঢলের অপেক্ষায়…
সাদা আকাশে ধুসর মেঘ
ভেসে বেড়ায়..
বৃষ্টি হয়ে ঝড়ে পরে
সব মিলিয়ে হাওর গুলো
পরিপূর্ণতা পায়।
প্রবল বর্ষনে
নদী,হাওর মিলে মিশে একাকার
বর্ষারা জেগে থাকে
হাওরের বুক জুড়ে
মাঝে মাঝে সূর্য উঁকি দেয়
হিজল করচের ফাঁকে ফাঁকে
শিশুরা দাপিয়ে বেড়ায়
বালিহাঁসের মতো
হাওরের বিশালতায়।
দুঃখ সুখ নিয়েই
ফিরে আসে বার বার
হাওরে….
বর্ষা।