রাজেশকান্তি দাশ
সান্নিধ্যকে দূরত্বের স্কেলে ফেলে দেয় চাপতন্ত্র
সান্নিধ্য দূরত্বের স্কেলে পড়ে গেলে সম্পর্কের নিবিড়তা ভেঙে যায়।
আমাদের চাকবদ্ধ স্বপ্ন গলতে থাকে। জন্ম নেয় খন্ড খন্ড বেদনা।
সৃষ্টি হয় দীর্ঘশ্বাস। রাশি রাশি দীর্ঘশ্বাস।
চাপতন্ত্রঃ সমগ্রের ব্যবচ্ছেদ
যেমন বাড়িকে ভেঙে ঘর
দেশকে অঞ্চল
অথচ আমি চেয়েছিলাম বাড়িটা বাড়িই থাকুক
দেশটা দেশ।


