দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে অফিসার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আদাল উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) জিনাত রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক নিতিশ চন্দ্র বর্মণ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার প্রদীপ চৌধুরী, নাজির বরুন কান্তি রায়, পাগলা ইউনিয়ন ভূমি অফিসার মো. আক্কাস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো. আসাদ আলী, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।


